ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় টাঙ্গাইলের ৬০ হাজার নেতাকর্মী

অনলাইন রিপোর্ট
  • প্রকাশ : ১২:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 233

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেনযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশ্য রওনা দেন তারা। ট্রেনের পাশাপাশি বাস ও ব্যক্তিগত যানবাহনেও যাচ্ছেন তারা।দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছান। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

এছাড়াও টাঙ্গাইল শহর থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইল জেলা থেকে প্রায় ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। শুধু টাঙ্গাইল সদর থেকেই ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

তিনি আরও বলেন, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্পেশাল ট্রেনসহ সব ধরনের পরিবহণ ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা বাঁধভাঙা জোয়ারের মতো ঢাকার দিকে ছুটে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় টাঙ্গাইলের ৬০ হাজার নেতাকর্মী

প্রকাশ : ১২:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫